নোটিশ :
সাংবাদিক নিয়োগ চলছে বাংলাদেশের জেলা এবং উপজেলায় যোগাযোগ ০১৭১৩৬৮৬৮৬৬
সংবাদ শিরোনাম:
গাজীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান উন্নয়নে উদ্যোগ, ৫০ লাখ টাকা অনুদান কালিয়াকৈরে যুবদল নেতা রায়হানের বিরুদ্ধে মামলা, রাজনৈতিক হয়রানির অভিযোগ কালিয়াকৈরে গৃহবধূকে যৌতুকের জন্য মারধরের অভিযোগ কালিয়াকৈরে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ডুয়েটের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল হক মোল্লা আর নেই কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে নিহত আহম্মেদ বাবুকে দাফন ২৬ দিনের লড়াই শেষে হার মানলেন আজিবুর, কালিয়াকৈরে হামলার ঘটনায় শোক লোডশেডিং নিয়ে ভিডিও বার্তা, ক্ষমা চেয়ে বিপাকে বিদ্যুৎ কর্মকর্তা মাদ্রাসায় মজুত সরকারি ধানের বীজ উদ্ধার, জামায়াত নেতা কারণ দর্শানোর নোটিশে
কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ

কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ

নিজস্ব প্রতিবেদক কালিয়াকৈর গাজীপুর।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত অসহায় ৫০টি পরিবারের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ২৪ লাখ টাকা মূল্যের ৫০টি বকনা গরু বিতরণ করা হয়েছে।

রবিবার (২ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের মধ্যে এসব গরু বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মজিবুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এইচ.এম. ফখরুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান। এতে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল আলম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. মতিয়ার রহমান, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ভিপি আ.ন.ম. খলিলুর রহমান ইব্রাহিম, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন এবং পৌরসভার মেয়র পদপ্রার্থী দেওয়ান জসিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরে লটারির মাধ্যমে নির্বাচিত ৫০টি অসহায় পরিবারের হাতে একটি করে বকনা গরু তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, ভিক্ষাবৃত্তি নিরসন, টেকসই আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। উপকারভোগীরা গরু লালন-পালনের মাধ্যমে আয় বৃদ্ধি করে স্থায়ী জীবিকা গড়ে তুলতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com