নোটিশ :
সাংবাদিক নিয়োগ চলছে বাংলাদেশের জেলা এবং উপজেলায় যোগাযোগ ০১৭১৩৬৮৬৮৬৬
সংবাদ শিরোনাম:
গাজীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান উন্নয়নে উদ্যোগ, ৫০ লাখ টাকা অনুদান কালিয়াকৈরে যুবদল নেতা রায়হানের বিরুদ্ধে মামলা, রাজনৈতিক হয়রানির অভিযোগ কালিয়াকৈরে গৃহবধূকে যৌতুকের জন্য মারধরের অভিযোগ কালিয়াকৈরে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ডুয়েটের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল হক মোল্লা আর নেই কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে নিহত আহম্মেদ বাবুকে দাফন ২৬ দিনের লড়াই শেষে হার মানলেন আজিবুর, কালিয়াকৈরে হামলার ঘটনায় শোক লোডশেডিং নিয়ে ভিডিও বার্তা, ক্ষমা চেয়ে বিপাকে বিদ্যুৎ কর্মকর্তা মাদ্রাসায় মজুত সরকারি ধানের বীজ উদ্ধার, জামায়াত নেতা কারণ দর্শানোর নোটিশে
গাজীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত

গাজীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন ও জননিরাপত্তা নিয়ে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় গাজীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) উপস্থিত থেকে জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রশিদ, এমপি, প্রতিমন্ত্রী, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়া।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং বিভিন্ন পর্যায়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
এ সময় গাজীপুরের বিভিন্ন আসনের সংসদ সদস্য, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com