গাজীপুরের কালিয়াকৈরে হাসনাত মোহাম্মদ রায়হানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তিনি গাজীপুর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক এবং কালিয়াকৈর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে নিজের বিরুদ্ধে করা মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক বলে দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বোয়ালী এলাকায় সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে হাসনাত মোহাম্মদ রায়হানসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়। মামলায় কী কী ধারা যুক্ত করা হয়েছে এবং অভিযোগের বিস্তারিত কী—তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
নিজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিষয়ে রায়হান বলেন, অভিযোগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তাকে রাজনৈতিকভাবে চাপে রাখার উদ্দেশ্যেই মামলা করা হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি জানান, বিষয়টি তিনি আইনগতভাবেই মোকাবিলা করবেন।
এদিকে মদনখালী এলাকার বাসিন্দা ইয়াছিন মাতাব্বরের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ নেতা বাদল হোসেন রায়হানকে হয়রানি করতেই মামলাটি করেছেন।
কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বাবু অরুণ প্রসাদ মজুমদার রায়হানের পক্ষে বক্তব্য দিয়ে বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন। তার দাবি, আওয়ামী লীগ সরকারের সময় রায়হান একাধিকবার কারাগারে গিয়েছেন।
তবে মামলার বাদী বাদল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, রায়হানের পরামর্শেই মদনখালী গ্রামের নুরুল ইসলাম তাদের বিরুদ্ধে একটি মামলা করেছেন। এর জবাব হিসেবেই তিনি পাল্টা মামলা করেছেন বলে জানান।
কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে আইন অনুযায়ী
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply