নোটিশ :
সাংবাদিক নিয়োগ চলছে বাংলাদেশের জেলা এবং উপজেলায় যোগাযোগ ০১৭১৩৬৮৬৮৬৬
সংবাদ শিরোনাম:
গাজীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান উন্নয়নে উদ্যোগ, ৫০ লাখ টাকা অনুদান কালিয়াকৈরে যুবদল নেতা রায়হানের বিরুদ্ধে মামলা, রাজনৈতিক হয়রানির অভিযোগ কালিয়াকৈরে গৃহবধূকে যৌতুকের জন্য মারধরের অভিযোগ কালিয়াকৈরে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ডুয়েটের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল হক মোল্লা আর নেই কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে নিহত আহম্মেদ বাবুকে দাফন ২৬ দিনের লড়াই শেষে হার মানলেন আজিবুর, কালিয়াকৈরে হামলার ঘটনায় শোক লোডশেডিং নিয়ে ভিডিও বার্তা, ক্ষমা চেয়ে বিপাকে বিদ্যুৎ কর্মকর্তা মাদ্রাসায় মজুত সরকারি ধানের বীজ উদ্ধার, জামায়াত নেতা কারণ দর্শানোর নোটিশে
টুঙ্গিপাড়ায় জুলাই আন্দোলনের স্মারক তোরণে আগুন, তদন্তে পুলিশ

টুঙ্গিপাড়ায় জুলাই আন্দোলনের স্মারক তোরণে আগুন, তদন্তে পুলিশ

স্টাফ রিপোর্টার গোপালগঞ্জ টুঙ্গিপাড়া।

জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত একটি স্মারক তোরণে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। তোরণটি নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘটনা ঘটে।

শনিবার (১ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ১ নম্বর গেটের দক্ষিণ পাশে কিছুটা দূরে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল স্মারক তোরণটি নির্মাণ করে। পরে একই রাতেই দুর্বৃত্তরা তোরণটিতে আগুন দেয় বলে অভিযোগ পাওয়া যায়।

স্থানীয় সূত্র জানায়, জুলাই আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে তোরণটি নির্মাণ করা হয়েছিল। পাশাপাশি দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচিরও ঘোষণা দেয় আয়োজকরা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শনিবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি তোরণটিতে আগুন লাগিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তোরণের নিচের অংশ আংশিক পুড়ে যায়।

এ বিষয়ে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, জুলাই গণঅভ্যুত্থান দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ফল। তার ভাষ্য অনুযায়ী, এ আন্দোলনের মাধ্যমে মানুষ নির্যাতন, গুম ও ভোটাধিকার বঞ্চনার অবসান ঘটিয়ে গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে।

ঘটনার বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। রোববার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়া গেলে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com