নোটিশ :
সাংবাদিক নিয়োগ চলছে বাংলাদেশের জেলা এবং উপজেলায় যোগাযোগ ০১৭১৩৬৮৬৮৬৬
সংবাদ শিরোনাম:
গাজীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান উন্নয়নে উদ্যোগ, ৫০ লাখ টাকা অনুদান কালিয়াকৈরে যুবদল নেতা রায়হানের বিরুদ্ধে মামলা, রাজনৈতিক হয়রানির অভিযোগ কালিয়াকৈরে গৃহবধূকে যৌতুকের জন্য মারধরের অভিযোগ কালিয়াকৈরে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ডুয়েটের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল হক মোল্লা আর নেই কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে নিহত আহম্মেদ বাবুকে দাফন ২৬ দিনের লড়াই শেষে হার মানলেন আজিবুর, কালিয়াকৈরে হামলার ঘটনায় শোক লোডশেডিং নিয়ে ভিডিও বার্তা, ক্ষমা চেয়ে বিপাকে বিদ্যুৎ কর্মকর্তা মাদ্রাসায় মজুত সরকারি ধানের বীজ উদ্ধার, জামায়াত নেতা কারণ দর্শানোর নোটিশে
এনসিপির মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতার জামিন

এনসিপির মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতার জামিন

অনলাইন ডেস্ক হবিগঞ্জ।

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ নেতাকে জামিন দিয়েছেন আদালত।

রোববার (২ আগস্ট) হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান শুনানি শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী কুতুব উদ্দিন জুয়েল জানান, মামলায় ঘটনার সময়, স্থান ও তারিখের সুনির্দিষ্ট উল্লেখ নেই। পাশাপাশি আসামিদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগও উপস্থাপন করা হয়নি। এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত জামিন মঞ্জুর করেছেন।

জামিন পাওয়ার পর জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে জামিনের আবেদন করেছি। আদালত শুনানি শেষে আমাদের আবেদন গ্রহণ করেছেন।’
উল্লেখ্য
গত মঙ্গলবার হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও জেলা শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে দলের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বক্তব্য দেন। সমাবেশ শেষে তিনি ও সারজিস আলম সার্কিট হাউসের উদ্দেশে রওনা হলে কোর্ট মসজিদ এলাকায় তাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, হামলায় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সারজিস আলমসহ কয়েকজন নেতা-কর্মী সোনালী ব্যাংকের একটি শাখায় আশ্রয় নেন। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হন।

এ ঘটনায় পরদিন বুধবার রাতে এনসিপির ছাত্রসংগঠন জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও প্রায় ১০০ জনকে আসামি করা হয়েছে।

রোববার ওই মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত ১১ আসামির জামিন মঞ্জুর করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com