নোটিশ :
সাংবাদিক নিয়োগ চলছে বাংলাদেশের জেলা এবং উপজেলায় যোগাযোগ ০১৭১৩৬৮৬৮৬৬
সংবাদ শিরোনাম:
গাজীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান উন্নয়নে উদ্যোগ, ৫০ লাখ টাকা অনুদান কালিয়াকৈরে যুবদল নেতা রায়হানের বিরুদ্ধে মামলা, রাজনৈতিক হয়রানির অভিযোগ কালিয়াকৈরে গৃহবধূকে যৌতুকের জন্য মারধরের অভিযোগ কালিয়াকৈরে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ডুয়েটের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল হক মোল্লা আর নেই কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে নিহত আহম্মেদ বাবুকে দাফন ২৬ দিনের লড়াই শেষে হার মানলেন আজিবুর, কালিয়াকৈরে হামলার ঘটনায় শোক লোডশেডিং নিয়ে ভিডিও বার্তা, ক্ষমা চেয়ে বিপাকে বিদ্যুৎ কর্মকর্তা মাদ্রাসায় মজুত সরকারি ধানের বীজ উদ্ধার, জামায়াত নেতা কারণ দর্শানোর নোটিশে
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা: আপিল বিভাগে চূড়ান্ত শুনানি শুরু

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা: আপিল বিভাগে চূড়ান্ত শুনানি শুরু

স্টাফ রিপোর্টার টঙ্গী গাজীপুর।

আওয়ামী লীগের নেতা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার আপিল শুনানি শুরু হয়েছে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর মামলাটি এখন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে বিচারাধীন।

রোববার (২ আগস্ট) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে শুনানি শুরু হয়।

আহসান উল্লাহ মাস্টার ১৯৯৬ ও ২০০১ সালে গাজীপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। শ্রমিক আন্দোলনের একজন পরিচিত সংগঠক হিসেবেও তিনি সুপরিচিত ছিলেন। ২০০৪ সালের ৭ মে গাজীপুরের নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে একটি জনসভায় প্রকাশ্যে গুলি করে তাকে হত্যা করা হয়।

ঘটনার পর দায়ের হওয়া মামলায় ২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল রায় দেন। এতে বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ জনকে মৃত্যুদণ্ড এবং ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির মৃত্যু হয়।

নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স, জেল আপিল ও আসামিদের আপিলের শুনানি শেষে ২০১৬ সালের ১৫ জুন হাইকোর্ট রায় ঘোষণা করেন। সে রায়ে ৬ জনের মৃত্যুদণ্ড ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়। এছাড়া ৭ জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং ১১ জনকে খালাস দেওয়া হয়।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে দণ্ডিত আসামিরা আপিল করেন। সেই আপিলের শুনানিই এখন আপিল বিভাগে শুরু হয়েছে। মামলার এই শুনানি শেষ হলে বহুল আলোচিত এ হত্যা মামলার চূড়ান্ত আইনি নিষ্পত্তির পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com