নোটিশ :
সাংবাদিক নিয়োগ চলছে বাংলাদেশের জেলা এবং উপজেলায় যোগাযোগ ০১৭১৩৬৮৬৮৬৬
সংবাদ শিরোনাম:
গাজীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান উন্নয়নে উদ্যোগ, ৫০ লাখ টাকা অনুদান কালিয়াকৈরে যুবদল নেতা রায়হানের বিরুদ্ধে মামলা, রাজনৈতিক হয়রানির অভিযোগ কালিয়াকৈরে গৃহবধূকে যৌতুকের জন্য মারধরের অভিযোগ কালিয়াকৈরে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ডুয়েটের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল হক মোল্লা আর নেই কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে নিহত আহম্মেদ বাবুকে দাফন ২৬ দিনের লড়াই শেষে হার মানলেন আজিবুর, কালিয়াকৈরে হামলার ঘটনায় শোক লোডশেডিং নিয়ে ভিডিও বার্তা, ক্ষমা চেয়ে বিপাকে বিদ্যুৎ কর্মকর্তা মাদ্রাসায় মজুত সরকারি ধানের বীজ উদ্ধার, জামায়াত নেতা কারণ দর্শানোর নোটিশে
রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল বিএনপি

রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল বিএনপি

স্টাফ রিপোর্টার ঢাকা।

রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের পূর্ণ দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে দলটির জাতীয় স্থায়ী কমিটি।

শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের জানান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এ বৈঠকে সভাপতিত্ব করেন দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের বিষয় ছাড়াও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, দলের সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com