নোটিশ :
সাংবাদিক নিয়োগ চলছে বাংলাদেশের জেলা এবং উপজেলায় যোগাযোগ ০১৭১৩৬৮৬৮৬৬
সংবাদ শিরোনাম:
গাজীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান উন্নয়নে উদ্যোগ, ৫০ লাখ টাকা অনুদান কালিয়াকৈরে যুবদল নেতা রায়হানের বিরুদ্ধে মামলা, রাজনৈতিক হয়রানির অভিযোগ কালিয়াকৈরে গৃহবধূকে যৌতুকের জন্য মারধরের অভিযোগ কালিয়াকৈরে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ডুয়েটের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল হক মোল্লা আর নেই কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে নিহত আহম্মেদ বাবুকে দাফন ২৬ দিনের লড়াই শেষে হার মানলেন আজিবুর, কালিয়াকৈরে হামলার ঘটনায় শোক লোডশেডিং নিয়ে ভিডিও বার্তা, ক্ষমা চেয়ে বিপাকে বিদ্যুৎ কর্মকর্তা মাদ্রাসায় মজুত সরকারি ধানের বীজ উদ্ধার, জামায়াত নেতা কারণ দর্শানোর নোটিশে
উৎসবমুখর পরিবেশে শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের নির্বাচন, সভাপতি সোলায়মান ও সম্পাদক কাশেম

উৎসবমুখর পরিবেশে শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের নির্বাচন, সভাপতি সোলায়মান ও সম্পাদক কাশেম

স্টাফ রিপোর্টার শ্রীপুর গাজীপুর।

গাজীপুরের শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে সোলায়মান মোহাম্মদ এবং সাধারণ সম্পাদক পদে মো. আবুল কাশেম বিজয়ী হয়েছেন।

শনিবার (১ আগস্ট) ক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। নির্বাচনে মোট ৩১ জন ভোটারের মধ্যে ২৯ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে পায়রা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা সোলায়মান মোহাম্মদ ২১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রহুল আমিন সুজন (বই প্রতীক) পান ৭ ভোট এবং মো. শাকিল আল ফারুকি মিয়া (সাউন্ড বক্স প্রতীক) পান ১ ভোট।

সাধারণ সম্পাদক পদে ক্যামেরা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মো. আবুল কাশেম ২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. মিঠু মিয়া (কলম প্রতীক) পান ২ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাইক্রোফোন প্রতীকের প্রার্থী মো. শাহিন আলম ১৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রফিকুল ইসলাম (মুঠোফোন প্রতীক) পান ১৪ ভোট।

প্রচার সম্পাদক পদে মশাল প্রতীকের প্রার্থী মো. আল আমিন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. সুলতান মাহমুদ (মাইক প্রতীক) পান ২ ভোট।

নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কবি, গল্পকার ও কথাসাহিত্যিক শাহান সাহাবুদ্দিন। প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল্লাহ আল ইমরান। সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা মো. কফিল উদ্দিন।

ভোট গণনা শেষে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি সোলায়মান মোহাম্মদ ও সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম ক্লাবকে আরও কার্যকর, ঐক্যবদ্ধ ও সাংবাদিকবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং শ্রীপুরের গণমাধ্যমকে আরও শক্তিশালী ও দায়িত্বশীল অবস্থানে নিয়ে যেতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com