নোটিশ :
সাংবাদিক নিয়োগ চলছে বাংলাদেশের জেলা এবং উপজেলায় যোগাযোগ ০১৭১৩৬৮৬৮৬৬
সংবাদ শিরোনাম:
গাজীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান উন্নয়নে উদ্যোগ, ৫০ লাখ টাকা অনুদান কালিয়াকৈরে যুবদল নেতা রায়হানের বিরুদ্ধে মামলা, রাজনৈতিক হয়রানির অভিযোগ কালিয়াকৈরে গৃহবধূকে যৌতুকের জন্য মারধরের অভিযোগ কালিয়াকৈরে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ডুয়েটের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল হক মোল্লা আর নেই কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে নিহত আহম্মেদ বাবুকে দাফন ২৬ দিনের লড়াই শেষে হার মানলেন আজিবুর, কালিয়াকৈরে হামলার ঘটনায় শোক লোডশেডিং নিয়ে ভিডিও বার্তা, ক্ষমা চেয়ে বিপাকে বিদ্যুৎ কর্মকর্তা মাদ্রাসায় মজুত সরকারি ধানের বীজ উদ্ধার, জামায়াত নেতা কারণ দর্শানোর নোটিশে
সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী

সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক সিলেট:
জৈন্তাপুরে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে সিলেটে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে গাড়ির ভাঙা কাঁচে আহত হয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দুইজন।

শুক্রবার (৩১ জুলাই) রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে হামলার তথ্য জানানো হয়।

দলটির দাবি, পদযাত্রা শেষে নেতাকর্মীদের নিয়ে ফেরার সময় একদল দুর্বৃত্ত হঠাৎ গাড়িবহরের ওপর হামলা চালায়। এতে একটি গাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। ভাঙা কাঁচের আঘাতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সঙ্গে থাকা আরেকজনের হাতে গুরুতর কেটে যায় এবং রক্তপাত হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এর আগে, গত ২৮ জুলাই হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ শেষে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনার জন্য এনসিপি বিএনপি ও ছাত্রদলকে দায়ী করে।

হামলার প্রতিবাদে সেদিন সন্ধ্যায় এনসিপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের বাদী হয়ে ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদকে প্রধান আসামি করে ১১১ জনের বিরুদ্ধে মামলা করেন।

অন্যদিকে, ৩০ জুলাই রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন (রুকন) বাদী হয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ ১০ জনের নাম উল্লেখ করে মোট ৫০ জনের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেন। মামলায় হত্যাচেষ্টা, হামলা, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে হামলার বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com