নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com
দুই হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন

দুই হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন

অনলাইন ডেস্ক।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে দুই হত্যাচেষ্টা মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৯ জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি শেষে আইনজীবী এম লিটন আহমেদ সাংবাদিকদের জানান, খিলগাঁও ও মুগদা থানায় দায়ের করা দুটি হত্যাচেষ্টা মামলায় জারি করা রুল বহাল রেখে আদালত তার জামিন মঞ্জুর করেছেন।

তিনি আরও বলেন, এর আগে হাইকোর্ট তিনটি পৃথক মামলায়ও ব্যারিস্টার সুমনকে জামিন দিয়েছিলেন। তবে ওই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ স্থগিতাদেশ চেয়ে আবেদন করায় বিষয়টি এখনও শুনানির অপেক্ষায় রয়েছে। এছাড়া বিচারিক আদালতে তার বিরুদ্ধে আরও দুটি মামলা বিচারাধীন আছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। সাবেক এই স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা এবং হবিগঞ্জে একাধিক মামলা দায়ের করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com