নোটিশ :
সাংবাদিক নিয়োগ চলছে বাংলাদেশের জেলা এবং উপজেলায় যোগাযোগ ০১৭১৩৬৮৬৮৬৬
সংবাদ শিরোনাম:
গাজীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান উন্নয়নে উদ্যোগ, ৫০ লাখ টাকা অনুদান কালিয়াকৈরে যুবদল নেতা রায়হানের বিরুদ্ধে মামলা, রাজনৈতিক হয়রানির অভিযোগ কালিয়াকৈরে গৃহবধূকে যৌতুকের জন্য মারধরের অভিযোগ কালিয়াকৈরে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ডুয়েটের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল হক মোল্লা আর নেই কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে নিহত আহম্মেদ বাবুকে দাফন ২৬ দিনের লড়াই শেষে হার মানলেন আজিবুর, কালিয়াকৈরে হামলার ঘটনায় শোক লোডশেডিং নিয়ে ভিডিও বার্তা, ক্ষমা চেয়ে বিপাকে বিদ্যুৎ কর্মকর্তা মাদ্রাসায় মজুত সরকারি ধানের বীজ উদ্ধার, জামায়াত নেতা কারণ দর্শানোর নোটিশে
কালিয়াকৈরে ৪৬ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

কালিয়াকৈরে ৪৬ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের বাইদগ্রাম বাজার থেকে দরবারিয়া সুলতানের বাড়ি পর্যন্ত সড়কটি আরসিসি করার উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নেওয়া এ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে সড়কটির আরসিসি করণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

গাজীপুর জেলা পরিষদের বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থবছরের আওতায় সড়কটির উন্নয়ন করা হচ্ছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৬ লাখ ৫৫ হাজার টাকা।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও বিএনপির জেলা সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সিকদার, সদস্য সচিব এম আনোয়ার হোসেন, আটাবহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মোল্লা, সদস্য সচিব শফিকুল ইসলামসহ বিএনপি ও স্থানীয় নেতাকর্মীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের ক্ষেত্রে নানা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল। আরসিসি করণ কাজ শেষ হলে যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি মানুষের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। এতে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে আশা করছেন তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com