নোটিশ :
সাংবাদিক নিয়োগ চলছে বাংলাদেশের জেলা এবং উপজেলায় যোগাযোগ ০১৭১৩৬৮৬৮৬৬
সংবাদ শিরোনাম:
গাজীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান উন্নয়নে উদ্যোগ, ৫০ লাখ টাকা অনুদান কালিয়াকৈরে যুবদল নেতা রায়হানের বিরুদ্ধে মামলা, রাজনৈতিক হয়রানির অভিযোগ কালিয়াকৈরে গৃহবধূকে যৌতুকের জন্য মারধরের অভিযোগ কালিয়াকৈরে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ডুয়েটের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল হক মোল্লা আর নেই কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে নিহত আহম্মেদ বাবুকে দাফন ২৬ দিনের লড়াই শেষে হার মানলেন আজিবুর, কালিয়াকৈরে হামলার ঘটনায় শোক লোডশেডিং নিয়ে ভিডিও বার্তা, ক্ষমা চেয়ে বিপাকে বিদ্যুৎ কর্মকর্তা মাদ্রাসায় মজুত সরকারি ধানের বীজ উদ্ধার, জামায়াত নেতা কারণ দর্শানোর নোটিশে
প্রধানমন্ত্রীর নির্দেশে ইউনিয়নে খেলার মাঠ

প্রধানমন্ত্রীর নির্দেশে ইউনিয়নে খেলার মাঠ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

তৃণমূল পর্যায়ে খেলাধুলার বিস্তার ঘটাতে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণ-তরুণীরা খেলাধুলার জন্য উপযুক্ত পরিবেশ পায়।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব মাঠে বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড (BTCB) আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লীগ (BCL)-এর ফাইনাল ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক প্রজন্ম গঠনের অন্যতম ভিত্তি। তাই তৃণমূল পর্যায়ে ক্রীড়া অবকাঠামো সম্প্রসারণে সরকার গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ইশরাক হোসেন এবং গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান।

কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. সাইজুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খান।

এ সময় বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ডের সভাপতি সারোয়ার হোসেন আকুল, ক্রীড়া সংগঠক, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com