নোটিশ :
সাংবাদিক নিয়োগ চলছে বাংলাদেশের জেলা এবং উপজেলায় যোগাযোগ ০১৭১৩৬৮৬৮৬৬
সংবাদ শিরোনাম:
আড়াই বছর পর অং সান সু চির সঙ্গে বাইরের প্রতিনিধিদলের সাক্ষাৎ, নতুন বার্তার ইঙ্গিত দাবি-দাওয়া ঘিরে জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত কয়েকজন পুলিশ সুপারের জয়দেবপুর থানা বার্ষিক পরিদর্শন জয়দেবপুর থানায় ওপেন হাউজ ডে, আইনশৃঙ্খলা উন্নয়নে জনসম্পৃক্ততার আহ্বান গ্যাস-বিদ্যুৎ সংকটে ঢাবিতে হারিকেন-হাড়ি-পাতিল হাতে বিক্ষোভ কালিয়াকৈর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ টিনশেড কক্ষ, যানজটে দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হচ্ছেন সাকিব আল হাসান এক মণ দুধে গোসল, মায়ের সামনে তওবা; রাজনীতি ছাড়ার ঘোষণা যুবদল নেতার কাশিমপুর ভূমি অফিসে ডিসির ঝটিকা অভিযান, অনিয়মের অভিযোগে ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে বাধা গণতন্ত্রের জন্য অশনিসংকেত: হাসনাত
দাবি-দাওয়া ঘিরে জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত কয়েকজন

দাবি-দাওয়া ঘিরে জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত কয়েকজন

এশিয়া পয়েন্ট নিউজ:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত এগিয়ে নেওয়া, অস্থায়ী আবাসন প্রকল্প চালু এবং মেডিকেল সেন্টারের উন্নয়নসহ বিভিন্ন দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানের সময় ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিভিন্ন দাবি তুলে ধরে মিছিল ও স্লোগান দিতে শুরু করেন। এ সময় অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কথা-কাটাকাটি শুরু হলে তা ধাওয়া-পাল্টা ধাওয়া এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুল আলিম আরিফ, ছাত্রদলের আহ্বায়ক সদস্য ইয়াসিন সাইফসহ উভয় পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

ঘটনার পর ক্যাম্পাসে থমথমে পরিস্থিতির সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com