নোটিশ :
সাংবাদিক নিয়োগ চলছে বাংলাদেশের জেলা এবং উপজেলায় যোগাযোগ ০১৭১৩৬৮৬৮৬৬
সংবাদ শিরোনাম:
গাজীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান উন্নয়নে উদ্যোগ, ৫০ লাখ টাকা অনুদান কালিয়াকৈরে যুবদল নেতা রায়হানের বিরুদ্ধে মামলা, রাজনৈতিক হয়রানির অভিযোগ কালিয়াকৈরে গৃহবধূকে যৌতুকের জন্য মারধরের অভিযোগ কালিয়াকৈরে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ডুয়েটের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল হক মোল্লা আর নেই কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে নিহত আহম্মেদ বাবুকে দাফন ২৬ দিনের লড়াই শেষে হার মানলেন আজিবুর, কালিয়াকৈরে হামলার ঘটনায় শোক লোডশেডিং নিয়ে ভিডিও বার্তা, ক্ষমা চেয়ে বিপাকে বিদ্যুৎ কর্মকর্তা মাদ্রাসায় মজুত সরকারি ধানের বীজ উদ্ধার, জামায়াত নেতা কারণ দর্শানোর নোটিশে
পুলিশ সুপারের জয়দেবপুর থানা বার্ষিক পরিদর্শন

পুলিশ সুপারের জয়দেবপুর থানা বার্ষিক পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:
গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন জয়দেবপুর থানার বার্ষিক পরিদর্শন করেছেন। সোমবার (৩ আগস্ট) তিনি থানা পরিদর্শনে গেলে অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন শাখা ও অভ্যন্তরীণ কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি থানায় কর্মরত কর্মকর্তা ও সদস্যদের দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা, সততা এবং জনসেবার মান আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

তিনি আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণকে দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিপি রানী সিনহা, সহকারী পুলিশ সুপার (প্রবি) সোয়েব মুহাম্মাদ, সহকারী পুলিশ সুপার (প্রবি) ফয়েজ আহমেদ মিরু, জয়দেবপুর থানার অফিসার ইনচার্জসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com