নোটিশ :
সাংবাদিক নিয়োগ চলছে বাংলাদেশের জেলা এবং উপজেলায় যোগাযোগ ০১৭১৩৬৮৬৮৬৬
সংবাদ শিরোনাম:
গাজীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান উন্নয়নে উদ্যোগ, ৫০ লাখ টাকা অনুদান কালিয়াকৈরে যুবদল নেতা রায়হানের বিরুদ্ধে মামলা, রাজনৈতিক হয়রানির অভিযোগ কালিয়াকৈরে গৃহবধূকে যৌতুকের জন্য মারধরের অভিযোগ কালিয়াকৈরে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ডুয়েটের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল হক মোল্লা আর নেই কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে নিহত আহম্মেদ বাবুকে দাফন ২৬ দিনের লড়াই শেষে হার মানলেন আজিবুর, কালিয়াকৈরে হামলার ঘটনায় শোক লোডশেডিং নিয়ে ভিডিও বার্তা, ক্ষমা চেয়ে বিপাকে বিদ্যুৎ কর্মকর্তা মাদ্রাসায় মজুত সরকারি ধানের বীজ উদ্ধার, জামায়াত নেতা কারণ দর্শানোর নোটিশে
জয়দেবপুর থানায় ওপেন হাউজ ডে, আইনশৃঙ্খলা উন্নয়নে জনসম্পৃক্ততার আহ্বান

জয়দেবপুর থানায় ওপেন হাউজ ডে, আইনশৃঙ্খলা উন্নয়নে জনসম্পৃক্ততার আহ্বান

নিজস্ব প্রতিবেদক।

গাজীপুরের জয়দেবপুর থানার উদ্যোগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় বাসিন্দারা সরাসরি পুলিশের কাছে বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শ তুলে ধরেন।

সোমবার (৩ আগস্ট) বিকেলে জয়দেবপুর থানা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দিন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিপি রানী সিনহা, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লি, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী এবং মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক মুসুল্লিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার শরিফ উদ্দিন বলেন, মাদক, কিশোর গ্যাং, চুরি, ছিনতাই, ডাকাতি, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও চাঁদাবাজির মতো অপরাধ নির্মূলে শুধু পুলিশের একার পক্ষে সফল হওয়া সম্ভব নয়। এ ক্ষেত্রে জনগণের সক্রিয় সহযোগিতা ও সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ‘পুলিশ জনগণের প্রতিপক্ষ নয়, বরং সেবাদানকারী প্রতিষ্ঠান। সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করা সম্ভব। তবে ভিত্তিহীন বা ভুল তথ্য দিয়ে কাউকে হয়রানি করা থেকে সবাইকে বিরত থাকতে হবে।’

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে পুলিশ সুপার মাদক কারবারি ও মাদকসেবীদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com