নোটিশ :
সাংবাদিক নিয়োগ চলছে বাংলাদেশের জেলা এবং উপজেলায় যোগাযোগ ০১৭১৩৬৮৬৮৬৬
সংবাদ শিরোনাম:
গাজীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান উন্নয়নে উদ্যোগ, ৫০ লাখ টাকা অনুদান কালিয়াকৈরে যুবদল নেতা রায়হানের বিরুদ্ধে মামলা, রাজনৈতিক হয়রানির অভিযোগ কালিয়াকৈরে গৃহবধূকে যৌতুকের জন্য মারধরের অভিযোগ কালিয়াকৈরে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ডুয়েটের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল হক মোল্লা আর নেই কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে নিহত আহম্মেদ বাবুকে দাফন ২৬ দিনের লড়াই শেষে হার মানলেন আজিবুর, কালিয়াকৈরে হামলার ঘটনায় শোক লোডশেডিং নিয়ে ভিডিও বার্তা, ক্ষমা চেয়ে বিপাকে বিদ্যুৎ কর্মকর্তা মাদ্রাসায় মজুত সরকারি ধানের বীজ উদ্ধার, জামায়াত নেতা কারণ দর্শানোর নোটিশে
গ্যাস-বিদ্যুৎ সংকটে ঢাবিতে হারিকেন-হাড়ি-পাতিল হাতে বিক্ষোভ

গ্যাস-বিদ্যুৎ সংকটে ঢাবিতে হারিকেন-হাড়ি-পাতিল হাতে বিক্ষোভ

অনলাইন ডেস্ক।

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হারিকেন, হাড়ি-পাতিলসহ বিভিন্ন প্রতীকী সামগ্রী নিয়ে তারা বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতির উন্নতির দাবি জানান।

সোমবার (৩ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দেশের অনেক এলাকায় প্রতিদিন দীর্ঘ সময় লোডশেডিং চলছে। কোথাও ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। একই সঙ্গে গ্যাসের স্বল্পতায় অনেক পরিবার নিয়মিত রান্নাবান্না করতে পারছে না।

বক্তারা আরও বলেন, সাম্প্রতিক মাসগুলোতে বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়েছে। তাদের দাবি, অনেক গ্রাহকের জুন ও জুলাই মাসের বিল আগের তুলনায় দ্বিগুণ বা তারও বেশি এসেছে, যা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

তাদের অভিযোগ, একদিকে গ্যাসের পর্যাপ্ত সরবরাহ নেই, অন্যদিকে মূল্য বৃদ্ধির আলোচনা চলছে। পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাট অব্যাহত থাকলেও গ্রাহকদের ওপর অতিরিক্ত বিলের চাপ সৃষ্টি করা হচ্ছে।

বিক্ষোভ সমাবেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা সরকারের প্রতি দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, বিদ্যুৎ বিলের অসঙ্গতি তদন্ত এবং জনদুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

কর্মসূচি শেষে আন্দোলনকারীরা বলেন, নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিত না হলে এ ধরনের প্রতিবাদ কর্মসূচি আরও বিস্তৃত হতে পারে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com