নোটিশ :
সাংবাদিক নিয়োগ চলছে বাংলাদেশের জেলা এবং উপজেলায় যোগাযোগ ০১৭১৩৬৮৬৮৬৬
সংবাদ শিরোনাম:
গাজীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান উন্নয়নে উদ্যোগ, ৫০ লাখ টাকা অনুদান কালিয়াকৈরে যুবদল নেতা রায়হানের বিরুদ্ধে মামলা, রাজনৈতিক হয়রানির অভিযোগ কালিয়াকৈরে গৃহবধূকে যৌতুকের জন্য মারধরের অভিযোগ কালিয়াকৈরে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ডুয়েটের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল হক মোল্লা আর নেই কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে নিহত আহম্মেদ বাবুকে দাফন ২৬ দিনের লড়াই শেষে হার মানলেন আজিবুর, কালিয়াকৈরে হামলার ঘটনায় শোক লোডশেডিং নিয়ে ভিডিও বার্তা, ক্ষমা চেয়ে বিপাকে বিদ্যুৎ কর্মকর্তা মাদ্রাসায় মজুত সরকারি ধানের বীজ উদ্ধার, জামায়াত নেতা কারণ দর্শানোর নোটিশে
শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হচ্ছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হচ্ছেন সাকিব আল হাসান

অনলাইন ডেক্স।

আগামী ৫ আগস্ট ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া এক আন্তর্জাতিক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে অংশ নেবেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। আয়োজক সূত্রে এ তথ্য জানা গেছে।

ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দেবেন। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশে ফেরার সম্ভাব্য রূপরেখা তুলে ধরতে পারেন।

আয়োজকদের প্রকাশিত তালিকা অনুযায়ী, আলোচক প্যানেলে আরও থাকবেন সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মাহাম্মদ আলী সিদ্দিক, বিশ্লেষক আবু ওবাইদাহ আরিন এবং শাহ মো. বখতিয়ার।

রাজনীতিতে সক্রিয় হওয়ার পর এই প্রথম শেখ হাসিনার সঙ্গে একই আন্তর্জাতিক ভার্চুয়াল মঞ্চে দেখা যাবে সাকিব আল হাসানকে। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ওই বছরের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর সংসদ বিলুপ্ত হলে তার সংসদ সদস্য পদও বিলুপ্ত হয়।

ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার সভাপতি ড. ওয়ায়েল আউয়াদ জানিয়েছেন, শেখ হাসিনা সরাসরি উপস্থিত থাকবেন না; তিনি কেবল অডিও সংযোগের মাধ্যমে বক্তব্য দেবেন। তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকতার নীতির অংশ হিসেবেই সাবেক প্রধানমন্ত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, বাংলাদেশের হাই কমিশনারকে এর আগে একাধিকবার ক্লাবে বক্তব্য দেওয়ার আমন্ত্রণ জানানো হলেও সাড়া পাওয়া যায়নি। ক্লাবটি তাদের নিরপেক্ষ অবস্থান বজায় রেখেই অনুষ্ঠান আয়োজন করছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, নয়াদিল্লির মথুরা রোডের স্যার মার্ক টালি অডিটোরিয়ামে আগামী ৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এ সেশন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা ভার্চুয়াল মাধ্যমে প্রশ্ন করার সুযোগ পাবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com