নোটিশ :
সাংবাদিক নিয়োগ চলছে বাংলাদেশের জেলা এবং উপজেলায় যোগাযোগ ০১৭১৩৬৮৬৮৬৬
সংবাদ শিরোনাম:
গাজীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান উন্নয়নে উদ্যোগ, ৫০ লাখ টাকা অনুদান কালিয়াকৈরে যুবদল নেতা রায়হানের বিরুদ্ধে মামলা, রাজনৈতিক হয়রানির অভিযোগ কালিয়াকৈরে গৃহবধূকে যৌতুকের জন্য মারধরের অভিযোগ কালিয়াকৈরে ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ডুয়েটের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল হক মোল্লা আর নেই কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে নিহত আহম্মেদ বাবুকে দাফন ২৬ দিনের লড়াই শেষে হার মানলেন আজিবুর, কালিয়াকৈরে হামলার ঘটনায় শোক লোডশেডিং নিয়ে ভিডিও বার্তা, ক্ষমা চেয়ে বিপাকে বিদ্যুৎ কর্মকর্তা মাদ্রাসায় মজুত সরকারি ধানের বীজ উদ্ধার, জামায়াত নেতা কারণ দর্শানোর নোটিশে
কাশিমপুর ভূমি অফিসে ডিসির ঝটিকা অভিযান, অনিয়মের অভিযোগে ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

কাশিমপুর ভূমি অফিসে ডিসির ঝটিকা অভিযান, অনিয়মের অভিযোগে ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক গাজীপুর।

দীর্ঘদিন ধরে সেবা পেতে হয়রানি ও নানা অনিয়মের অভিযোগ ছিল গাজীপুর মহানগরীর কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে। অবশেষে সেই অভিযোগের প্রেক্ষাপটে আকস্মিক অভিযানে নেমে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন।

সোমবার (৩ আগস্ট) সকালে কোনো পূর্বঘোষণা ছাড়াই কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে উপস্থিত হন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। হঠাৎ জেলা প্রশাসকের উপস্থিতিতে কার্যালয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরিদর্শনের সময় জেলা প্রশাসক ভূমি অফিসের নথিপত্র, দাপ্তরিক কার্যক্রম ও সেবা প্রদানের পদ্ধতি খতিয়ে দেখেন। পাশাপাশি সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের অভিযোগ ও অভিজ্ঞতা শোনেন। অভিযোগের প্রাথমিক সত্যতা এবং বিভিন্ন প্রশাসনিক অনিয়মের প্রমাণ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী খানসহ চারজনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।

বরখাস্ত হওয়া অন্য তিনজন হলেন অফিস সহকারী মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান এবং আব্দুল হালিম।

কাশিমপুরে অভিযান শেষে জেলা প্রশাসক কালিয়াকৈরের সফিপুর ভূমি কার্যালয়ও পরিদর্শন করেন। সেখানে ভূমি সেবাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কঠোর নির্দেশনা দেন তিনি।

জেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করা, দুর্নীতি ও হয়রানি রোধ এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এ ধরনের আকস্মিক অভিযান ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com