নিজস্ব প্রতিবেদক গাজীপুর।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ লাভ করেছেন। এ উপলক্ষে রবিবার (২ আগস্ট) এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাঁর হাতে সহযোগী সদস্য পদের অফিসিয়াল অনুমোদনপত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, বিশিষ্ট কবি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া জেলা প্রশাসকের হাতে এ অনুমোদনপত্র হস্তান্তর করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামসহ গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য এবং পেশাগত সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply