নোটিশ :
সাংবাদিক নিয়োগ চলছে বাংলাদেশের জেলা এবং উপজেলায় যোগাযোগ ০১৭১৩৬৮৬৮৬৬
সংবাদ শিরোনাম:
সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী কালিয়াকৈরে ১৮ মামলার আসামি ‘পিচ্চি আকাশ’ গ্রেপ্তার, জঙ্গল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ভাইরাল ভিডিওতে নিজের ছবি জুড়ে অপপ্রচার, তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি তরুণীর শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল দুই মাদ্রাসাশিক্ষার্থীর মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে ফজলুর রহমান নাসীরুদ্দীন-সারজিসসহ ১০ নেতার বিরুদ্ধে থানায় ছিনতাই ও হামলার অভিযোগ টাকা না থাকায় কবর মেলেনি, ৯ ঘণ্টা পর ব্যক্তিগত গোরস্থানে দাফন বোয়ালমারীতে বিএনপি নেতাদের নিরাপত্তাহীনতার অভিযোগ এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, কুড়িগ্রামে আহত ২০ সুনামগঞ্জ আদালতে আইনজীবীদের হট্টগোল
কালিয়াকৈরে ১৮ মামলার আসামি ‘পিচ্চি আকাশ’ গ্রেপ্তার, জঙ্গল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

কালিয়াকৈরে ১৮ মামলার আসামি ‘পিচ্চি আকাশ’ গ্রেপ্তার, জঙ্গল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

এশিয়া পয়েন্ট নিউজ,
কালিয়াকৈর গাজীপুর।

গাজীপুরের কালিয়াকৈরে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত ১৮ মামলার আসামি আকাশ ওরফে ‘পিচ্চি আকাশ’ (২৭)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে জঙ্গল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। একই অভিযানে তার আরও পাঁচ সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গাজীপুর জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় এবং কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৯টা ১৫ মিনিটে জামালপুর সদর উপজেলার কামালখান ইউনিয়নের তিতপল্লা এলাকার একটি তিনতলা ভবন থেকে আকাশকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৩১ জুলাই) তাকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের তথ্যমতে, আকাশের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র, ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে মোট ১৮টি মামলা রয়েছে। তিনি ও তার সহযোগীরা মোটরসাইকেলে বিভিন্ন শিল্পকারখানায় গিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা আদায় করতেন বলে অভিযোগ রয়েছে। তাদের ভয়ে অনেক ভুক্তভোগী থানায় অভিযোগ করতেও সাহস পাননি।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ হরতকীতলা এলাকায় গ্রামীণ ইন্ডাস্ট্রিজের বিপরীতে একটি জঙ্গলে দেশীয় অস্ত্র লুকিয়ে রাখার তথ্য দেন। পরে তার দেখানো স্থান থেকে পুলিশ তিনটি বড় হাসুয়া, একটি বড় ছেনি, একটি চাপাতি, একটি কাঠের লাঠি এবং একটি লোহার পাইপ উদ্ধার করে জব্দ করে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে।

একই অভিযানে আকাশের সহযোগী নাদিম (২২), সুমন হোসেন (২২), লিমন হোসেন (২৪), বাবু আলী (৩২) ও নাইবুল ইসলাম (৪৫)-কে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তারা কালিয়াকৈরের জমিদারী হোটেলে ডাকাতির প্রস্তুতির ঘটনায় জড়িত। তাদের বিরুদ্ধেও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এ ছাড়া চলমান বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আরও কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com