নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com
সংবাদ শিরোনাম:
নাসীরুদ্দীন-সারজিসসহ ১০ নেতার বিরুদ্ধে থানায় ছিনতাই ও হামলার অভিযোগ

নাসীরুদ্দীন-সারজিসসহ ১০ নেতার বিরুদ্ধে থানায় ছিনতাই ও হামলার অভিযোগ

এশিয়া পয়েন্ট নিউজ হবিগঞ্জ:

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ ১০ নেতার নাম উল্লেখ করে মোট ৪৫ জনের বিরুদ্ধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগে থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) গভীর রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগটি করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়গুলো তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং মামলা হিসেবে রুজু করা হবে।

অভিযোগে বলা হয়, গত ২৮ জুলাই কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনে শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ, শোকসভা ও আলোচনা অনুষ্ঠানে অংশ নিতে ছাত্রদলের নেতাকর্মীরা হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদের সামনে জড়ো হন। এ সময় এনসিপির নেতাকর্মীদের সঙ্গে প্রথমে পাল্টাপাল্টি স্লোগান এবং পরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।

লিখিত অভিযোগে দাবি করা হয়েছে, সংঘর্ষের সময় এনসিপির নেতাকর্মীরা লোহার রড, ইটের টুকরা ও দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালান। এতে ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী, মোজাক্কির হোসেন ইমনসহ কয়েকজন আহত হন। এছাড়া কয়েকজনের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রতিটি বিষয় তদন্ত ও যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com