নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com
সংবাদ শিরোনাম:
কালিয়াকৈরে ১৮ মামলার আসামি ‘পিচ্চি আকাশ’ গ্রেপ্তার, জঙ্গল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ভাইরাল ভিডিওতে নিজের ছবি জুড়ে অপপ্রচার, তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি তরুণীর শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল দুই মাদ্রাসাশিক্ষার্থীর মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে ফজলুর রহমান নাসীরুদ্দীন-সারজিসসহ ১০ নেতার বিরুদ্ধে থানায় ছিনতাই ও হামলার অভিযোগ টাকা না থাকায় কবর মেলেনি, ৯ ঘণ্টা পর ব্যক্তিগত গোরস্থানে দাফন বোয়ালমারীতে বিএনপি নেতাদের নিরাপত্তাহীনতার অভিযোগ এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, কুড়িগ্রামে আহত ২০ সুনামগঞ্জ আদালতে আইনজীবীদের হট্টগোল গোলাপগঞ্জে সারজিস আলমের বহরে হামলা, গাড়ির কাচ ভাঙচুর
অমিতাভ হাসপাতালে: ভূয়া খবর

অমিতাভ হাসপাতালে: ভূয়া খবর

বলিউডের ‘শাহেনশাহ’ খ্যাত অমিতাভ বচ্চন শুটিং করতে গিয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এমন উড়ো খবরে চাঞ্চল্য ছড়ায় বিভিন্ন মহলে। এতে করে উদ্বিগ্ন হয়ে পড়েন তার ভক্তরা। তবে এক সাক্ষাতকারে অমিতাভের হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি নিছক গুজব বলে উড়িয়ে দিয়েছেন তার ছেলে অভিষেক বচ্চন।

অভিষেক বচ্চন জানান, শুটিং স্পটে বিগ বি অসুস্থ হয়েছেন বলে যে খবর ছড়িয়েছে, তা সত্যি নয়। যদি এমন কিছু হয়, তাহলে অমিতাভ বচ্চনের কোনও ছদ্মবেশী হয়তো হাসপাতালে ভর্তি বলেও মজা করেন জুনিয়র বচ্চন। অভিষেক বচ্চনের ওই খবর দেওয়ার পর আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছেন অমিতাভ বচ্চনের ভক্তরা। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এদিকে সম্প্রতি কোভিড ১৯-এ আক্রান্ত হন অমিতাভ বচ্চন। করোনায় আক্রান্ত হওয়ার পর বিগ বি-কে ভর্তি করা হয় হাসপাতালে। অমিতাভ বচ্চনের অসুস্থতার পরই কোভিডে আক্রান্ত হন অভিষেক বচ্চনও। ঐশ্বর্য রাই এবং আরাধ্যার অসুস্থতার খবরও পাওয়া যায় এরপর। ৪ জনকেই এরপর হাসপাতালে ভর্তি করা হয়।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com