নোটিশ :
সাংবাদিক নিয়োগ চলছে বাংলাদেশের জেলা এবং উপজেলায় যোগাযোগ ০১৭১৩৬৮৬৮৬৬
সংবাদ শিরোনাম:
আড়াই বছর পর অং সান সু চির সঙ্গে বাইরের প্রতিনিধিদলের সাক্ষাৎ, নতুন বার্তার ইঙ্গিত দাবি-দাওয়া ঘিরে জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত কয়েকজন পুলিশ সুপারের জয়দেবপুর থানা বার্ষিক পরিদর্শন জয়দেবপুর থানায় ওপেন হাউজ ডে, আইনশৃঙ্খলা উন্নয়নে জনসম্পৃক্ততার আহ্বান গ্যাস-বিদ্যুৎ সংকটে ঢাবিতে হারিকেন-হাড়ি-পাতিল হাতে বিক্ষোভ কালিয়াকৈর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ল ৫ টিনশেড কক্ষ, যানজটে দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হচ্ছেন সাকিব আল হাসান এক মণ দুধে গোসল, মায়ের সামনে তওবা; রাজনীতি ছাড়ার ঘোষণা যুবদল নেতার কাশিমপুর ভূমি অফিসে ডিসির ঝটিকা অভিযান, অনিয়মের অভিযোগে ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে বাধা গণতন্ত্রের জন্য অশনিসংকেত: হাসনাত
এক মণ দুধে গোসল, মায়ের সামনে তওবা; রাজনীতি ছাড়ার ঘোষণা যুবদল নেতার

এক মণ দুধে গোসল, মায়ের সামনে তওবা; রাজনীতি ছাড়ার ঘোষণা যুবদল নেতার

জিহাদ আহমেদ স্টাফ রিপোর্টার।

গাজীপুরের শ্রীপুরে ব্যতিক্রমী এক ঘটনায় এক মণ দুধ দিয়ে গোসল, মায়ের মাথায় হাত রেখে তওবা এবং রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন যুবদলের এক সাবেক নেতা। সোমবার (৩ আগস্ট) উপজেলার ২ নম্বর গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া এলাকায় ঘটনাটি ঘটে। পরে এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।

রাজনীতি ছাড়ার ঘোষণা দেওয়া মাহবুব আলম জানান, দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও অভ্যন্তরীণ কোন্দল, ষড়যন্ত্র এবং যথাযথ মূল্যায়নের অভাবের কারণে তিনি রাজনীতি থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নিজ বাড়িতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে মায়ের সামনে তওবা করেন মাহবুব আলম। এরপর এক মণ দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মাহবুব আলম বলেন, “আমি গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে আমার কোনো সাংগঠনিক পদ নেই। তাই সংগঠনকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানোরও সুযোগ নেই। পরিবারের কথা চিন্তা করেই আজ রাজনীতি থেকে চিরবিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দল বা কোনো ব্যক্তির প্রতি আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ বা অভিমান নেই।”

তবে তার এ বক্তব্যের সঙ্গে একমত নন স্থানীয় বিএনপি নেতারা। ২ নম্বর গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনি দাবি করেন, মাহবুব আলম দলের সাধারণ সদস্য ছিলেন এবং বিভিন্ন অভিযোগে তাকে একাধিকবার বহিষ্কার করা হয়েছিল।

তিনি বলেন, “দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। তবে এর আগের দিনও তিনি রাজনীতি করার ইচ্ছার কথা উল্লেখ করে স্ট্যাটাস দিয়েছিলেন।”

এ বিষয়ে ২ নম্বর গাজীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্থানীয়দের ভাষ্য, এলাকায় এভাবে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘটনা এর আগে দেখা যায়নি। ফলে ঘটনাটি নিয়ে স্থানীয়দের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com