নোটিশ :
সাংবাদিক নিয়োগ চলছে বাংলাদেশের জেলা এবং উপজেলায় যোগাযোগ ০১৭১৩৬৮৬৮৬৬
সংবাদ শিরোনাম:
সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী কালিয়াকৈরে ১৮ মামলার আসামি ‘পিচ্চি আকাশ’ গ্রেপ্তার, জঙ্গল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার ভাইরাল ভিডিওতে নিজের ছবি জুড়ে অপপ্রচার, তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি তরুণীর শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল দুই মাদ্রাসাশিক্ষার্থীর মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে ফজলুর রহমান নাসীরুদ্দীন-সারজিসসহ ১০ নেতার বিরুদ্ধে থানায় ছিনতাই ও হামলার অভিযোগ টাকা না থাকায় কবর মেলেনি, ৯ ঘণ্টা পর ব্যক্তিগত গোরস্থানে দাফন বোয়ালমারীতে বিএনপি নেতাদের নিরাপত্তাহীনতার অভিযোগ এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, কুড়িগ্রামে আহত ২০ সুনামগঞ্জ আদালতে আইনজীবীদের হট্টগোল
গোলাপগঞ্জে সারজিস আলমের বহরে হামলা, গাড়ির কাচ ভাঙচুর

গোলাপগঞ্জে সারজিস আলমের বহরে হামলা, গাড়ির কাচ ভাঙচুর

সিলেট প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের বহরে হামলার ঘটনা ঘটেছে। হামলায় তার ব্যবহৃত গাড়ির পেছনের কাচ ভেঙে যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে গোলাপগঞ্জ পৌরসভা মিলনায়তনে সাত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন সারজিস আলম। অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ এবং এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ পৌরসভা প্রাঙ্গণ ত্যাগ করার সময় প্রধান ফটকের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা পেছন দিক থেকে সারজিস আলমের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। এতে গাড়িটির পেছনের গ্লাস ভেঙে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, কে বা কারা ইট ছুড়ে গাড়িতে হামলা করেছে তা শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি

Design & Development BY : ThemeNeed.com